জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্্যাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর এ স্লোগান নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে রাঙামাটিতে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এই পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। পরে স্থানীয়দের মধ্যে করোনা এবং পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
পরিচ্ছন্ন অভিযান অংশ নেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটির পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, শিল্পী রানী সাহা, অতিরক্তি পুলিশ সুপার তাপস ঘোসসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা শাখার যুব ইউনিট, স্কাউট ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
পরিচ্ছন্ন অভিযান অংশ নিয়ে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) আগামী ১৭ মার্চ হতে শুরু হচ্ছে। সারা দেশের ন্যায় রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে আমাদের এই কর্মসূচি আজ থেকে শুরু হলো। সারাবিশে^ নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই বিষয়ে স্থানীয় লোকজনকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলে সচেতন হলে এই ভাইরাস মোকাবেলা করা সম্ভব।’
