রাঙামাটিতে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের পৌর চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এর জোনাল ম্যানেজার মো. মামুন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী সাহা প্রমুখ।
ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এর জোনাল ম্যানেজার মো. মামুন মিয়া বলেন, অগ্নিঝরা মার্চের ১৭ তারিখ জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের মধ্য দিয়ে জাতীকে মুক্তির পথ দেখিয়েছিলেন। যুবক বয়সে ১৯৬০ সালে জাতীর জনক বঙ্গবন্ধু আলফা ইন্সুরেন্স নামের একটি প্রতিষ্ঠানে চাকুরী করেছিলেন।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, উন্নত দেশে বীমা প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক থাকলেও এর প্রচলন এখনো আমাদের দেশে শুরু হয়নি। বীমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো ভীতি কাজ করে। তাই যারা বীমা নিয়ে কাজ করছেন প্রথমে শিক্ষিত মানুষকে এই সম্পর্কে সচেতন করতে হবে। ভীতি দূর করতে হবে। বীমাকৃত টাকার ওপর সরকার ট্যাক্সও নেন না। বীমার টাকা জমা দেয়া আরো সহজ করতে সরকার আটোমেশিনের মাধ্যমে টাকা জমা দানে কাজ শুরু করেছে।
