বান্দরবান যুব রেডক্রিসেন্টের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওয়াশ ম্যানুয়েল বিতরণ করা হয়েছে। রোববার সকালে বান্দরবান সরকারী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারী কলেজে অধ্যক্ষ
প্রফেসর মোহাম্মদ মকছুদুল আমিন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন বাবলু, যুব প্রধা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে
২৫০ জন শিক্ষার্থী কে রক্তের গ্রুপ নিণয় করা হয়। আগামীতে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
