রাঙামাটি জেলার কোতোয়ালি থানাধীন ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকা থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি ও ১০৯টি সীসাবলসহ মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ(৬০) নামে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর এএসপি কাজী মো. তারেক আজিজ‘র নেতৃত্বে পরিচালিত শুক্রবার মধ্যরাতের এক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব চান্দগাঁও ক্যাম্পের এই কমান্ডার। তিনি জানিয়েছেন, আটককৃতরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করেছিলো । তাই গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এবার তারা গোলাবারুদগুলো কাদের সরবরাহ করছিলো সেটা জানার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আসামীদের থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

