রাঙামাটির শহরের বহুল আলোচিত ফরেস্টরোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বেদখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাঙামাটি পৌরসভা, পুলিশ ও বন বিভাগ সহায়তা করেছে।
স্থানীয়রা জানান, জেলা শহরের আলোচিত এই ফরেস্টরোডে প্রশাসনের বারবার উচ্ছেদ অভিযানের পরও স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতার মদদে ফের অবৈধ দোকানপাট গড়ে তুলেছে। এই নিয়ে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা সেমিনারে এই নিয়ে তুমুল আলোচনা হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, শনিবার সকালে রাঙামাটি পৌরসভার সহায়তা ফরেস্টরোডের অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যৎ এ ফের এই স্থাপনা জায়গা কেউ অবৈধ স্থাপনা কিংবা দোকানপাট গড়ে তোললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বনবিভাগ জানিয়েছে, উচ্ছেদের পর এই স্থানে মুজিব বর্ষকে সামনে রেখে দৃষ্টিনন্দন করা হবে এবং আধুনিক একটি প্রবেশ পথ হিসেবে তৈরি করা হবে সড়কটিকে।
প্রসঙ্গত,গতকাল(৩১ জানুয়ারি)পাহাড়টোয়েন্টিফোর ডট কম এও সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো। 
