খাগড়াছড়ির রামগড়ে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষে আবাসিক এলাকাবাসীর আয়োজনে এবং খেলোয়ার কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও শীতকালীন পিঠা উৎসব ২০২০ উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল আলম কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে রামগড় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা হোসেন টুর্নামেন্ট ও পিঠা উৎসব উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. নুরুল আলম আলমগীর,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওসি মো. সামসুজ্জামান, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আবদুল কাদের প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্ট উদ্বোধনের পর পিঠা দিয়ে সাজানো বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে রংতুলি সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান পরিচালক রামগড় খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন জানান, রামগড়ের ক্রিড়াঙ্গনকে উজ্জিবিত করতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন করা হয়।
