কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের ৬০ জন এসএসসি পরিক্ষার্থীদে মাঝে ফাইল ফোল্ডার এবং পরিক্ষার রুটিন বিতরণ করেছে শুভ সংঘ। সোমবার দুপুরে আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার এর সহযোগিতায় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশু দোহা চৌধুরী এবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শুভ সংঘের সদস্যরা সকল শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংচাপ্রু মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, বিদ্যালয়টি প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংমং মারমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম মেম্বার শুভ সংঘের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ন সম্পাদক ফারজানা আক্তার, ক্রিড়া সম্পাদক আব্দুর রহিম, জাকির সহ অন্যান্যরা।
মঙ্গলবার পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীকেও ফাইল ফোল্ডার এবং রুটিন দেওয়া হবে জানিয়েছেন শুভ সংঘের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

