রাঙামাটির সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে ক্ষুদ্র নৃগোষ্ঠি সহ সকল জনগোষ্ঠির শিক্ষা বিস্তারে সরকার বদ্ধপরিকর। তাই, বর্তমান সরকার উচ্চ শিক্ষা বিস্তারের জন্য রাঙামাটিতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ও মেডিকেল কলেজ স্থাপন করে শিক্ষার দ্বার উম্মোচন করেছেন।
সোমবার লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল নবীন বরণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেছেন।
মাইনীমুখ মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী ফয়েজুল আজীম এর সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ার আক্তার জাহান, রাঙামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষিকা রোফিকুন্নেছা রোজি, অভিভাবক সদস্য মোঃ জামাল উদ্দিন।
অতিথির মধ্যে আরো উপস্থিত ছিনেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাাস মিঞা খান। বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সিনথিয়া রহমান। প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ শিক্ষা উপকরণ তুলে দেন। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আমরা আমাদের স্বপ্ন পূরণে কাজ করছি। এই বিদ্যালয়টি একসময় ভাঙ্গা বেড়ার ঘর এবং জুনিয়র স্কুল ছিল। সেখান থেকে বর্তমানে এটি এখন বিল্ডিং,এমপিও ভূক্ত হাই স্কুল ও হয়েছে। আমাদের পথচলা অনেক বাকী আমরা অনেকদূর যেতে চাই। সবকিছুর মূলে হচ্ছে ছাত্র ছাত্রীরা যাতে ভালো পড়ার পরিবেশ পায়। তাই ছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সকলের স্বপ্ন পূরণে ভালো লেখা পড়া করে ভালো মানুষ ও ভালো নাগরিক হওয়ার আহবান জানান।
Previous Articleপিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে
Next Article কাপ্তাই ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ
