ভয়াবহ পাহাড় ধসের ৬৯ দিন পর সোমবার সকাল থেকেই খুলে দেয়া হচ্ছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের প্রৌকশলী মো. এমদাদ হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, আগামী কাল (২১ আগস্ট) সকাল থেকে পুরোদমে চালু করা হবে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সড়কটি শুধু পরীক্ষা করে দেখা হয়েছে।
তিনি আরো বলেন, এই বেইলি ব্রিজ দিয়ে শুধু একটি করে গাড়ি চলাচল করতে পারবে। তাদের ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, রাস্তা বড় করতে হলে পাহাড় কাটতে হবে। সেক্ষেত্রে অনেক কাজ বাকী। আপাতত ভারী যান চালাচলের জন্য এই ব্যবস্থা। ৬৮ দিন বলা হলেও আমরা কিন্তু কাজ শুরু করি ঘটনার ২-৩ সপ্তাহর পর। তার উপর মাঝে মাঝে লাগাতার বৃষ্টির জন্য কাজও করতে পারি নি।
লঞ্চ ও বাস মালিক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিন সেলিম বলেন, রাস্তাটি চালু হলে রাঙামাটির ব্যবসা থেকে সব কিছু প্রাণ ফিরে পাবে। পাহা ধসের পর রাঙামাটির সব কিছু স্থবির হয়ে পড়েছিল। আবরাও প্রাণ ফিরে আসুক রাঙামাটির। সাথে সাথে এই কাজে যারা জড়িত ছিল তাদেরও ধন্যবাদ জানাই। তাদের অক্রান্ত পরিশ্রমের ফলে আজ এই রাস্তাটি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভয়াভহ পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম রোডের শালবন এলাকা থেকে প্রায় দেড়শ মিটার রাস্তা ধসে গিয়ে রাঙামাটির সাথে সারাদেশের যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনায় ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

৫ Comments
Good
sotti??
ken Vai age choltonah ???
সরকার প্রশাসন এবং রাস্তা মেরামত কাজে নিয়োজিত সকল কলাকৌশলী ব্যাক্তিবর্গ লেবার শ্রমিক সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
v…..good