রাঙামাটি রিজিয়নের উদ্যোগে গরীব ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকালে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক মাঠে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার কমান্ডার জেনারেল মোঃ মাইনুর রহমান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কামান্ডার ২০ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ -রফিকুল ইসলাম (পিএসসি), ৩০৫ পদাতিক ব্রিগেডের জি-টু-আই মেজর মহি উদ্দিন ফারুকীসহ অন্যান্য সেনা অফিসার এসময় উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে এসময় শীতার্ত গরীব ও আসহায় মানুষররা আনন্দ প্রকাশ করে বলেন, প্রচুর শীত পড়ছে। টাকার অভাবে কম্বল কেনা সম্ভব হচ্ছেনা। সেনাবাহিনীর উদ্যোগে যে কম্বল দেওয়া হয়েছে তাতে আমরা খুব খুশি।
