‘বিজয়ের হাসি শীতের পরাজয়ে’ এই স্লোগানকে সামনে রেখে আবারো শীতার্তদের পাশে দাঁড়ালো কাউখালির ঘাগড়ার মানবিক সংগঠন ঘাসফুল। ঘাগড়া সমাজ হবে ফুলের মত সুন্দর (ঘাসফুল) মঙ্গলবার দিনব্যাপী শীতার্তদের বাড়িবাড়ি গিয়ে ৫০টি পরিবারে কম্বল বিতরণ করে। বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ঘাগড়া বাজারের আশেপাশে জুনুমাছড়া, কলাবাগান, কাঠালবাগান, বাজার এলাকাসহ প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায় তাদের প্রতিনিধি দল। তাদের ভাষায় উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিয়ে আসেন তারা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের ঘাগড়া ইউনিয়নের সভাপতি টিপু শিকদার বলেন- এই ধরনের সকল মানবিক কাজে ঘাসফুলের পাশে সব সময় থাকবে ছাত্রলীগ। এলাকার মানুষ ঘাসফুলের এই কার্যক্রমে অনেক খুশি হন। ভবিষ্যতে ঘাসফুলের কার্যক্রমে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করা উচিৎ বলে মনে করেন তিনি।
ঘাসফুলের প্রতিষ্ঠাতা ও কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনাম আহমেদ খান জানান- ভয়াল জুনে রাঙামাটির ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ পাহাড়ধসের সময় জন্ম নেয় সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে। বরাবরের মত পরবর্তী জনকল্যাণমূখী কার্যক্রমে সবাই ঘাসফুলের পাশে থাকবে।
