১৭ ডিসেম্বর রাঙামাটি মুক্ত দিবস পালন করেছে রাঙামাটি ছাত্র ইউনিয়ন। এদিন সন্ধ্যায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মারক ভাস্কর্যে প্রদীপ প্রজ্জ্বল,এক মিনিট নীরবতা পালন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে দিনটি শ্রদ্ধার সাথে পালন করে তারা।
এসময় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক অনুপম বড়–য়া শংকর, বাংলাদেশ যুব ইউনিয়ন এর জেলা কমিটির সভাপতি জিসান বখতেয়ার,জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি মিশু দে, সাধারন সম্পাদক প্রান্ত দেব নাথ,সাংগঠনিক সম্পাদক অসীম গুপ্ত,রাঙামাটি সরকারি কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নিউটন চাকমা,তাহমিনা সুমাইয়া,সাবেক ছাত্রইউনিয় নেতা সৈকত রঞ্জন চৌধুরী,শংকর হোড়সহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন অসাম্প্রদায়িক,গনতান্ত্রিক,বৈষম্যহীন ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা গৌরবময় ইতিহাসের ন্যায় বর্তমান যেমন কাজ করছে, ভবিষ্যতেও কাজ করে যাবে এবং দেশে সুষ্ঠু গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লড়াই অব্যাহত রাখবে।
