পার্বত্য জেলা রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে জেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস ঘোষ, জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জিএম আহসানুল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমাদের সকলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। দুর্নীতি আমাদের সমাজের বড় ব্যাধি। আমরা সকলে এক হলে হাতেগোনা কয়েকজন দুর্নীতিবাজ সমাজে টিকে থাকতে পারবে না। প্রতিরোধ পরিবার ও সমাজে থেকেই হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করুন। পারিবারিকভাবে বয়কট করুন, তাহলে দেশ দুর্নীতি মুক্ত হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সীমারেখা নীতি অনুসরণ করছে।’
