‘আমার ভাষায় আমার সাহিত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক’দের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম’ সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরণ্য কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসান হাফিজ, লেখক ও শিক্ষাবিদ মংসানু চৌধুরি, বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যবে বরণ্য কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসান হাফিজ বলেন, বাণিজ্যিক ও সরকারি চাকুরির কারণে আমরা নিজেদের মাতৃভাষা দূরে ঠেলে দিচ্ছি। আপনাদের ভাষা সাহিত্য আপনাদের রক্ষা করতে হবে। সরকার এটি করে দিবে না। লেখকদের কোনো জাতপাত থাকে না। প্রান্তিক জনগোষ্ঠী বলে কিছুই থাকতে পারে না। আমরা সকলেই মিলে পার্বত্য অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি তুলে ধরতে একসাথে কাজ করে যাব। পার্বত্য অঞ্চলে ভাষা সাহিত্য বিকাশে দেশের সলককে এগিয়ে আসতে হবে, তবেই আমাদের ভাষার প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটবে।
সম্মেলনে ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
