লংগদু উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের একমাত্র সংগঠন লংগদু প্রেসক্লাব পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। শুক্রবার দুপুরে প্রেসক্লাব পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় ও অন্যান্য উর্ধতন কর্মকর্তারা সাথে ছিলেন।
সরকারি সহায়তায় নির্মিত প্রেসক্লাব ভবন পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন কর্মকান্ড বেগবান করতে সাংবাদিকদে ভূমিকা ব্যাপক। এলাকার উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মাধ্যমে শক্তিশালী ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান করেন তিনি। এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, দৈনিক পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি আরমান খান, সাংবাদিক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Previous Articleভিক্ষা করলে জেলে যেতে হবে
Next Article কালীবাড়ীর নয়া পরিচালনা কমিটির শপথ গ্রহণ
