পার্বত্য জেলা রাঙামাটিতে চারদিন ব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙাামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, আরো উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. বেলায়েত হোসেন ভূঁইয়া প্রমুখ।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘যাদের আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা বাৎসরিক আয় তারা করের আওতাভুক্ত। সরকার কর দেয়াকে সহজ করছে আপনি বাসায় বসেও কর দিতে পারবেন। আপনার টাকা দিয়েই সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছে। কর দিয়ে সরকারকে সহায়তা করুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাবে রাঙাামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে কর দেওয়ার সক্ষমতা হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের মধ্যে মাত্র ১২ শত লোক কর প্রদান করে থাকেন। এই সংখ্যা আরো বাড়াতে হবে এবং পাশাপাশি পাহাড়ে অবৈধ অস্ত্রবাজদের কারনে সাধারণ মানুষ স্বাধীন ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না। ফলে সরকার এই অঞ্চল থেকে কাঙ্খিত কর আদায় থেকে বঞ্চিত হচ্ছে, এবং কর প্রদানের পদ্ধতিকে আরো সহজ করার দাবি জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে তুলতে সকল সামর্থবানদের কর দেওয়ার আহ্বান জনানো হয়।
মেলা আগামী ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
অতিরিক্ত কর কমিশনার সার্কেল-৫১ (রাউজান) আব্দুল আওয়াল মজুমদার জানিয়েছেন, প্রথম দিনে মোট ২২১ টি রির্টান জমা পড়েছে। তা থেকে ২ লক্ষ ৯৪ হাজার টাকা পাওয়া গেছে এবং সেবা গ্রহণ করেছেন প্রায় ৬০০ জন।
