কালেরকন্ঠ শুভসংঘ এর রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে ও কাজী ফার্মস কিচেন,রাঙামাটির সার্বিক সহযোগিতায় পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে ‘জানো মুক্তিযুদ্ধ-আঁকো মুক্তিযুদ্ধ’ শীর্ষক কুইজ ও চিত্রাংকর প্রতিযোগিতা-২০১৯। দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক,কালেরকন্ঠ এর পাঠক সংগঠন শুভসংঘ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় রাঙামাটি জেলার তৃতীয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এবং নির্ধারিত কুইজ ফরম সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। একই সাথে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বেলা আড়াইটায় রাঙামাটি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। এতে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কি কি বিষয়ে অংশ নিতে পারবে কুইজ ফরমেও সেই নির্দেশনা দেয়া আছে। 
কালেরকন্ঠ শুভসংঘ এর রাঙামাটি জেলা সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দাশ গুপ্ত জানিয়েছেন, পার্বত্য এই জেলার স্থানীয় মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা এবং একাত্তরের সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতেই আমাদের এই কর্মসূচী। এখন থেকে আমরা নিয়মিতভাবেই এই আয়োজনটি করার চেষ্টা করব।
Previous Articleদৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তি-২০১৯’র কার্যক্রম শুরু
Next Article স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
