রাঙামাটির ঐতিহ্যবাহি শ্রী শ্রী রক্ষা কালিমন্দির এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত এক সভায় আশীষ কুমার দে কে সভাপতি,পংকজ মল্লিককে সাধারন সম্পাদক এবং অরূপ মুৎসুদ্দিকে অর্থ সম্পাদক করে এই নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির এই তিন শীর্ষ নেতারা সবার সাথে আলোচনার মাধ্যমে আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানানো হয়েছে।
কমিটি গঠনকালে বিগত কমিটির সদস্য,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, রূপসী দাশ গুপ্ত,সাবেক কাউন্সিলর শিব প্রসাদ মিশ্র,সেমু শ্রীং লেপচা,মধুসুদন ভট্টাচার্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
