রাঙামাটির হিন্দু বৌদ্ধ মহাশশ্মান পরিষ্কার করেছেন একদল তরুণ। শুক্রবার আসামবস্তিতে অবস্থিত মহাশশ্মানটির জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করে শহরের তবলছড়ি ও মাঝেরবস্তি এলাকার এই তরুণরা।
কৃঞ্চ দাশ বাঁশির নেতৃত্বে এই কর্মসূচীতে অংশ নিয়েছে রুপম কিশোর ত্রিপুরা,লিটন নন্দী,বাপ্পী দেবনাথ, নিরূপম ত্রিপুরা কালা,জনি শীল,চন্দন দাশ,রাজন নন্দী,সৌরভ ধর,বকুল আসাম, কেনি ত্রিপুরা, রনি ত্রিপুরা,পলাশ দে,পলাশ দাশ,বাবুল,সৌম্যজিৎ ঘোষ, উচ্ছাস দাশ সহ প্রায় জনা ত্রিশেক তরুণ ও কিশোর।
উদ্যোক্তারা জানিয়েছেন, মানুষের শেষ ঠিকানা মহাশশ্মান। সেই শশ্মানটি আমরা নিয়মিত পরিষ্কার করে আসছি গত তিন বছর ধরে। এরই ধারাবাহিকতায় এবারও এটি পরিষ্কার করছি। আমাদের এই কার্যক্রম নিয়মিত চলবে। 
Previous Articleরাজ বনবিহারে চীবর বানানো শুরু
Next Article ‘রাঙামাটি হাসপাতাল সড়কের চিকিৎসা প্রয়োজন’
