পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এম, আবদুল আলী’র জামাতা বীর মুক্তিযোদ্ধা এসএম কিউ কবিরুল ইসলাম কাঞ্চন ও বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে শহীদ আবদুল আলী একাডেমি।
সোমবার বিকেলে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সত্য নন্দী। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজল কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাওয়াল উদ্দিন, সদস্য আবদুল খালেক, শহীদ এম, আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কামাল উদ্দিন পারভেজ ও মো. আবুল হাসেম প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক প্রফুল্ল কুমার রুদ্র। আলোচনা সভা শেষে মরহুম কবিরুল ইসলাম কাঞ্চন ও আমিনুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
