স্যানিটেশন মাস উপলক্ষ্যে রাঙামাটি পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে পৌরসভা চত্বরে র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌরসভার স্বাস্থ্য পানি ও সেনিটেশন স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরি, কন্জারভেন্সী কমিটির আহবায়ক প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলয় কালায়ন চাকমাসহ পৌরসভার কর্মচারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, রাঙামাটি পৌরসভা দেশের অন্যান্য পৌরসভার থেকে সেনিটেশন ব্যবস্থা অনেক উন্নত। এটা সম্ভব হয়েছে পৌরবাসীর সচেতনতা ও পৌর কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের কারণে। তবে এখনও কিছু নাগরিকের অসচেতনতার কারণে এখনো শতভাগ সফলতা আসেনি।
বক্তারা আরও বলেন পৌর নাগরিকগনকে আরও সচেতন হতে হবে, ‘কারণ একটি এলাকার স্বাস্থ্য চিত্র কেমন তার প্রমান বহন করে তার স্যানিটেশন ব্যবস্থা কতটা উন্নত তার ওপর। শহরের ময়লা আবর্জনা যত্রতত্র যাতে কেউ না ফেল সে ব্যপারে সকল পৌর নাগরিদের অনুরোধ করা হয়।’
Previous Articleশেষ হলো নারী-শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষন
Next Article রাঙামাটি পার্ক খুলে দেয়া হচ্ছে সোমবার
