দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বেও অন্যতম একটি দেশ। বিশে^র অনেক দেশ এখন বাংলাদেশকে অনুকরণ করছে। শুধু তাইনয় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় বিশে^ রোলমডেল হওয়ার পথে এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।
জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ (পাহাড়ধ্বস, বজ্রপাত, ভূমিকম্প) এবং অগিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিকল্পে জনগণ ও সেচ্ছাসেবকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকবিলাতেও সরকার কাজ করছে। এ বিষয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থাগুলোকে আধুনিক করা হয়েছে। প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন আধুনিক সরঞ্জামও সংগ্রহ করা হচ্ছে।
বুধবার দুপুরে অফিসার্স কল্যাণ ক্লাবে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যঅশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকার) সহায়তায়। উপজেলা ত্রাণ ও দুর্যোড় ও প্রকৌশল বিভাগ কাউখালী এর বাস্তবায়নে দুই দিন ব্যাপি প্রশিক্ষণের সভাপত্বিত্ব করেণ কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফি কামাল, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, কাউাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কাউখালী উপজেলা ফায়ার সার্ভিসের লিডার তমিজ উদ্দিন ও মুকুন্দ লাল ত্রিপুরা।
