ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিজয়া দশমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে ফেনী নদীর বাজারঘাট অংশে প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে রামগড়ে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
রামগড় কেন্দ্রীয় কালীবাড়িতে অনুষ্ঠিত উপজেলার একমাত্র দুর্গোৎসবের দশমীদিন সকাল থেকেই ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কালীমন্দির প্রাঙ্গনে জড়ো হওয়া ভক্তবৃন্দ অশ্রুসিক্ত নয়নে ‘মা’কে বিদায় জানান। বেলা দুইটায় প্রতিমা নিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রামগড় পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সন্ধ্যায় ফেনী নদীর পবিত্র জলে ‘দুর্গা মা’কে বির্সজন দেওয়া হয়। এ সময় নদীর উভয় পাড়ে কয়েক সহ¯্র লোক দাঁড়িয়ে থেকে এ নান্দনিক দৃশ্য অবলোকন করেন।
রাতে অনুষ্ঠিত হয় শান্তির জল গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান পুরোহিত মৃদুল চক্রবর্তী এ পর্বের উদ্বোধন করেন। কোষাধ্যক্ষ পলাশ দেবনাথ’র সঞ্চালনায় সভাপতি শ্যামল রুদ্র সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজয়া দশমীর শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক প্রমোদ বিহারী নাথ, সহ- সম্পাদক সাধন দে, অজীত দেব নাথ,জয়ন্ত দেব নাথ, আকাশ মজুমদার, মন্দির কমিটির উপদেষ্টা নারায়ন মজুমদার,সুনীল দেব নাথ,অমূল্য পোদ্দার,অরুন মজুমদার প্রমুখ।
Previous Articleমাতামুহুরী নদীতে প্রতিমা বিসর্জন
Next Article রাঙামাটিতে দুইদিনব্যাপি ইয়োগা প্রশিক্ষন ও কর্মশালা
