খাগড়াছড়ির দীঘিনালায় এক চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। অজ্ঞান হওয়া চালক মো. মনির হোসেন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মনির হোসেন উপজেলার মেরুং ইউনিয়নের বাচামেরং এলাকার নেকবর হোসেনের ছেলে। মনিরের স্বজনরা মনিরের বরাত দিয়ে জানায়, দুই যাত্রী রবি টাওয়ারে কাজ করার কথা বলে মনিরের অটোতে করে মেরুং বাজার এলাকায় যায়। সেখানে একজন টাওয়ারে গেলেও অপরজন বসে ছিল চালকের সাথে। কিছুক্ষন পর তার আবার উপজেলা সদরের বাসটার্মিনাল সংলগ্ন মাঠে যায়। সেখানে বিশ্রাম নিয়ে নিজেরা নাস্তা করে এবং মনিরকেও নাস্তা করায়। এক পর্যায়ে মনির অজ্ঞান হয়ে যায়। পরে তার পরিচিত অন্য অটো চালকেরা তাকে পরে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় এবং মনিরের পরিবারকে খেবর দেয়। অজ্ঞান পার্টির লোকেরা মনিরের মোবাইলসহ তার অটোরিক্সাটি নিয়ে যায়।
মনিরের মা রাবেয়া আক্তার (৫০) জানান, দুপুরের পর খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন ছেলে অজ্ঞান পরে রয়েছে। এর পর একসময়ে হালকা কথা কথা বললেও পরে আবার একই অবস্থায় রয়েছে।
মনিরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শিউলি চাকমা। তিনি জানান, মনির মাঝেমধ্যে আলতো করে কথা বলছেন, তবে এ ধরনের রোগীর ২৪ঘন্টা সময় পার হওয়ার পর অশংকামুক্ত বলা যায়।
Previous Articleরাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Next Article পাহাড়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী