সারাদেশের মতো ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পার্বত্য জনপদ রাঙামাটির ৪০ পূজামন্ডপে শুরু হয়েছে দূর্গাপূজা। দূর্গোৎসব উপলক্ষে শহরের ঐতিহ্যবাহি গীতাশ্রম মন্দিরে আয়োজন করা হয়েছে থিম ‘অকাল বোধন’র ।
৮ মিনিটের এই থিমে স্থান পেয়েছে লঙ্কার রাজা রাবণ যখন সীতাকে হরণ করে, তখন লঙ্কা আক্রমনের জন্য দূর্গাদেবীর কাছে শক্তির প্রার্থনায় রামচন্দ্র আরাধনা শুরু করে। আর দেবীর আরাধনায় ১০৮টি নীল পদ্ম দরকার। সে নীলপদ্ম একটি কম থাকায় রাম চন্দ্র তখন নিজের চোখ দান করতে চাইলে দেবী দূর্গার আবির্ভাব ঘটে এবং রাবণবধে রামচন্দ্রকে শক্তি প্রদান করে।
তারই সাথে স্থান পেয়েছে মহিষাসুর যখন স্বর্গ দখল করেন তখন দেবতারা দেবী দূর্গার আরাধনা শুরু করে এবং তখন দেবী আর্বিভূত হয়ে মহিষাসুরকে বধ করেন। পুরো থিমে দুইটি দূর্গা প্রতিমাসহ স্থান পেয়েছে প্রায় ১৮টি প্রতিমা।
শুক্রবার সন্ধ্যায় এই বিশেষ থিমের উদ্বোধন করা হয়। এতে গীতাশ্রম মন্দির দূর্গোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শংকর হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন মহাজন, গীতাশ্রম মন্দিরের সভাপতি আশীষ দাশগুপ্ত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেই বিশেষ থিম ‘অকালবোধন’ দর্শনার্থীদের মাঝে প্রদর্শন করা হয়।
এছাড়াও ষষ্ঠী পূজায় আয়োজন ছিল যেমন খুশি তেমন সাজো, ধুনচী নাচ, আরতি প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের।
পূজোর প্রতিদিন সন্ধ্যার পর থেকে প্রদর্শন করানো হবে এই থিম।
Previous Articleদিনের অনেকটা সময় হেডফোন ব্যবহার করেন? সাবধান হোন এখনই!
Next Article লংগদুতে স্পিরিট পানে এক জনের মৃত্যু
