নিজেদের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বুধবার সকালে ঘন্টা ব্যাপি অস্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভে ৫টি ব্যাচে মোট ২৫০ জন্য শিক্ষার্থী অংশ নেয়।
রাঙামাটি মেডিকেল কজেল ১ম ব্যাচের শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্তী এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্নের মেডিকেল কলেজে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে এবং সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারনে সরকার প্রধানের স্বপ্ন নষ্টের পথে। আমাদের মেডিকেল কলেজে ৫টি ব্যাচে মোট ২৫০ জন শিক্ষার্থী আছে, কিন্তু ২টি ক্লাস রুমে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। রাঙামাটি মেডিকেল কলেজের সাথে আরো যে কয়টি মেডিকেল কলেজ শুরু হয়েছিল তারা সকলে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছেন, তাহলে আমরা এখনো কেন অস্থায়ী ক্যাম্পাসে? তাই দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে করছি।’
বিক্ষোভ সমাবেশ থেকে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কাজ শুরু না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকেই বিরোধীতা করে আসছিলো পাহাড়ের আঞ্চলিক দলগুলো। ফলে ২০১৪ সালের ১০ জানুয়ারী মেডিকেল কলেজের যাত্রার প্রাক্কালে আঞ্চলিক দলের বিরোধীতার কারনে শহরে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হলে প্রশাসন তিনদিন শহরে কারফিউ জারি করতে বাধ্য হয়। এসময় মনির হোসেন নামে এক বাঙালী নির্মাণ শ্রমিক নিহত হয় সশস্ত্র হামলায়।
Previous Article১৭ দিনেও খোঁজ নেই কিশোরী আনান’র
Next Article গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প উদ্বোধন রাঙামাটিতে
