রাঙামাটিতে ১৫ পিস ইয়াবাসহ ১৪ মাদক মামলার আসামি বাদশা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে বনরূপা বাজার সংলগ্ন হ্যাপির মোড়ের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ান্দা শাখার এসআই মনিরুল ইসলাম ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে শহরের হ্যাপির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪ মামলার আসামি বাদশা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারে নানা ফাঁদ পাতার পর শনিবার বিকেলে তাকে গ্রেপ্তারে সমর্থ হন। এর আগেও একাধিকবার তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে এসে একই কাজ চালায় সে। গ্রেপ্তারের তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানার ইনচার্জ মীর জাহেদুল আলম রনি ইয়াবাসহ বাদশা আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
