আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে খাগড়াছড়িতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারি মহিলা কলেজ এলাকা হতে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। পরে র্যালিটি য়ংড় বৌদ্ধ বিহার এলাকায় মানববন্ধনে মিলিত হয়।
এসময় বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি শাখার সমন্বয়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, সমাজসেবক অমল বিকাশ ত্রিপুরা, ওয়াইডব্লিউসিএ এর চেয়ারপার্সন প্রতিমা রোয়াজা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর শাখার সাধারণ সম্পাদক ধহেন বিকাশ ত্রিপুরা, মারমা স্টুডেন্টস ফোরামের জেলা সভাপতি মংচিহ্লা মারমা।
বক্তারা পাহাড় ও সমতলের সব আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও তারা অবিলম্বে পার্বত্য চুক্তির সব ধারা বাস্তবায়ন এবং পাহাড়ের ভূমি সংকট নিরসনের দাবী করেন। একই সাথে তারা সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতিরও দাবি জানান।

১ Comment
lol