লংগদু উপজেলা পরিষদ মাঠে ঈদুল আযহা উপলক্ষে স্থানীয়দের মধ্যে এক মজার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মাঠে বিবাহিত ও অবিবাহিতরা দুই দলে ভাগ হয়ে এই খেলা হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হওয়ায় বিবাহিত ও অবিবাহিতরা,কেউ কাউকে হারাতে পারেনি !
প্রথমার্ধে গোলশূন্য ভাবে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় অবিবাহিত দলের রোকন ও এরশাদ মিলে গোল দিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। খেলার শেষ দিকে ডি বক্স অবিবাহিত দলের খেলোয়ারের হাতে লাগায় পেনান্টি হওয়ায় সঞ্জিত কুমার রক্ষিত গোল করে বিবাহিত দলকে ১-১ গোলে সমতায় ফিরিয়ে আনেন। খেলায় উভয় দল অনেকগুলো সুযোগ তৈরি করতে পারলেও, শেষ পর্যন্ত কেউ আর সুযোগ কাজে লাগাতে পারেননি। পরে ১-১ গোলে শেষ হয় খেলা।
বিবাহিত দলে দলনেতা ছিলেন এম এম হালিম। বাকীরা হলেন রবিউল আলম, সঞ্জিত কুমার রক্ষিত, গোল রক্ষক চিকু চাকমা, চাঁন মিয়া, রেজাউল করিম, তারিকুল ইসলাম (তুহিন), শাহিনু মিয়া, প্রদীব দাশ, সরোয়ার হোসেন মিলন, পুলিশ সদস্য রমেশ।
অবিবাহিত দলের দলনেতা মোহাম্মদ জিয়া। দলের বাকী খেলোয়াড়রা হলেন মাসুদ মিয়া সবুজ, আজিজুল হক, রোকন উদ্দিন, রিয়াদুল হক, এন্টি দে, মো. কাউসার, গোল রক্ষক মো. সোহেল, মো. শাহিন, এরশাদ মিয়া, মুন্না, ক্লিল্টন দে।
