বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রাঙামাটির লংগদুতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহজ্ব মোঃ শাহ আলম নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহ আলম বলেন, বিএনপিকে আরো শক্তিশালী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আরো বলিষ্ঠ করতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে এসেছি। এতে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করবেন।
অন্যান্যদের উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, লংগদু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেব জ্যোতি চাকমা, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আজম আলী, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম সম্পাদক ফনিন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, লংগদু উপজেলা যুবদলের সভাপতি মোঃ জানে আলম, রাঙামাটি পৌর ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, লংগদু উপজেলা ছাত্রদলের সভাপতি ওছমান গণি লিটু, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ভূইয়া।
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
