কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগাম এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল(উড)সপে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ইনস্ট্রাকটর আব্দুল আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান বিমল কান্তি চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান সিরাজুল হক, নন-টেক বিভাগের প্রধান পলাশ কান্তি বড়ুয়া, নির্মাণ কৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন মো: শরীফুল্লাহ, রুস্তম আলী এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন সাকিব আল হাসান ও প্রিয়া আক্তার।
ওরিয়েন্টশন প্রোগামে বক্তাগণ বলেন, বাংলাদেশে কারিগরি শিক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়েছে অনেকদূর। বর্তমান প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাই নবীন শিক্ষার্থীদেরকে প্রকৃত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শোকের মাস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালনসহ ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
