‘গুজবে কান দিবেন না,গুজব ছড়াবেন না,আইন নিজের হাতে তুলে নিবেন না’ এমন অনুুরোধই জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির। বৃহস্পতিবার বেলা বারোটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
পুলিশ সুপার বলেন,‘সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একটি কুচক্রি মহল দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে অপপ্রচার চালাচ্ছে । যার ফলে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এটি একটি সম্পুর্ণ গুজব ও ভিত্তিহীন সংবাদ ।
পুলিশ সুপার দৃঢ়তার সাথে বলেন, ‘ কোন প্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। অত্যন্ত শান্তিপুর্ণ জেলা রাঙামাটি , এই শান্তিপুর্ণ পরিবেশে কেউ গুজব ছড়িয়ে জেলার শান্তি শৃংখলা বিঘিœত করলে জেলা পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। কেউ অফলাইনে -অনলাইনে গুজব ছড়াতে না পারে সে জন্য জেলা পুলিশ সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ,এস এম শামশুল আলম ও কামাল উদ্দীন বখাটে ,বেকার ও মাদকাসক্তরা শহরে গুজব ছড়াচ্ছে বলে পুলিশ সুপারকে অভিযোগ করেন। পুলিশ সুপার এসময় দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
Previous Article১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
Next Article দীঘিনালায় পরিচ্ছন্নতা অভিযান
