ভারী বর্ষণের ফলে রোববার সন্ধ্যা সাতটার পর রাঙামাটি শহরের সবচে ঝুঁকিপূর্ণ এলাকা (পৌর এলাকার ৬ নং ওয়ার্ড) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এসময় তিনি ৬নং ওয়ার্ডের রূপনগর, শিমুলতলী ও যুব উন্নয়ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান।
এসময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট, স্কাউট, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণদের বসতঘর ছেড়ে তাদের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘যারা আশ্রয়কেন্দ্রে যেতে চাইবে না তাদের কে আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে বাধ্য করে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। যারা রাতের বেলায় আশ্রয়কেন্দ্রে থাকবেন, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
