রাঙামাটির রাজস্থলী ও নানিয়ারচর উপজেলায় যুব রেড ক্রিসেন্টের ৩০ জনকে ৬ দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে এর সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, প্রশিক্ষক হিসেবে ছিলেন উপ-পরিচালক খন্দকার এ কে এম ইকবাল, রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট এর ইউনিট অফিসার নুরুল করিম, আজীবন সদস্য হাজী সোলাইমান চৌধুরী, জিয়াউল হক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে ও পিএন্ডপি বিভাগ, জাতীয় সদর দপ্তর ও আই সি আর সি’র সহযোগিতা য় এই প্রশিক্ষনটি বাস্তবায়ন করেছে যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিট।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রাঙামাটি দুর্যোগ প্রবণ এলাকা। এসব এলাকায় ভূমিধস ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে দ্রুত সেবার মনমানসিকতা নিয়ে কাজ করার জন্য প্রাথমিক চিকিৎসা সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি যেখানেই ঘটনা ঘটবে সকলে এই প্রশিক্ষণের মাধ্যমে যা শেখানো হয়েছে তা দিয়ে মানব সেবায় কাজ করে যাবে। সাথে সাথে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠন করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মানব সেবায় নিয়োজিত করাই আমাদের লক্ষ্য।’
