বান্দরবানে বিক্রয় নিষিদ্ধ সান চিপস উৎপাদনকারী এবং সরবরাহকারীর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বান্দরবানে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমানের আদালতে মামলা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২১ জুলাই এর মধ্যে আসামীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। অভিযুক্ত আসামীরা হলেন-সান ব্যান্ডের টমেটো টংগু চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান কাশেস ফুড প্রোডাক্টসের মালিক তারভিরুল ইসলাম এবং বান্দরবান জেলার পরিবেশক মেসার্স আবু তাহের এন্ড ব্রাদাস এর স্বাত্ত্বাধিকারী মো: আবু তাহের।
বান্দরবানের সিভিল সার্জন অফিসের দায়িত্বরপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার জানান, নিয়মিত পরিদর্শনকালে পুলিশ সুপারের কার্যালয়ের পাশ্ববর্তী আনিস কর্নার নামক খাবারের দোকানে নিষিদ্ধ সান ব্যান্ডের টমেটো টংগু চিপস বিক্রয়ের জন্য প্রদর্শিত অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদে দোকানদার বলেন মেসার্স আবু তাহের এন্ড ব্রাদাস নিষিদ্ধ চিপস তাদের সরবরাহ করেছেন। কিন্তু বিএসটিআই পরীক্ষায় নি¤œমানের প্রমানিত হওয়ায় হাইকোর্ট ১২ মে আদাশে সান চিপস বিক্রয় এবং সরবরাহ নিষিদ্ধ করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উক্ত পন্য বিক্রয়, বিপনন, সরবরাহ এবং উৎপাদন নিষিদ্ধ হওয়ায় নিরাপদ খাদ্য আইন লংঘনের অভিযোগে উৎপাদনকারী এবং সরবরাহকারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।