‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদবৃক্ষ ও ফল মেলা। বুধবার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ-২০১৯ উদ্যাপন উপলক্ষে ২৬ থেকে ২৮ জুন তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন করা হয়।
রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার উদ্দিন প্রধান অতিথি হয়ে ফলদ বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন করেন। এখানে বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, স্বাস্থ্য প্রশাসক ডা. জিনাত রেহানা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল মান্নান, নারী নেত্রী কনিকা বড়–য়া।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়েজ আহমেদ। পরে কৃষক-কৃষাণি ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করা হয়।
