বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী অং সিং চিং মারমাকে (৩৮) বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থোয়াইঙ্গ্যা পাড়া নিজবাড়ি থেকে জনসংহতি সমিতির কর্মী অংথুচিং মারমাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সে স্থানীয় বাসিন্দার মংপ্রু থুই মারমার ছেলে। খবর পেয়ে সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ভোররাতে অন্ত্রধারী সন্ত্রাসীরা পাড়ায় গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কিছু দূর নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
জনসংহতি সমিতির নেতারাদের ধারণা, এ হত্যাকান্ডের জন্য মগ লিবারেশন পার্টি দায়ী। প্রসঙ্গত, বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টি মধ্যে আধিপাত্যের দ্বন্দ্বে বিগত তিন মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন খুন হয়েছেন।