বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সদস্য জাহিদ আকতারের সহধর্মীনি কামরুন্নেছা হেলেন গত ১৭ মে ২০১৯ খ্রি: বিকাল ৩.৩০ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করনে। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মৃত্যুকালে তিনি তার এক পুত্রসন্তান রেখে যান।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরসহ দলের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।(বিজ্ঞপ্তি)