খাগড়াছড়ির দীঘিনালায় একলাখ জাল টাকাসহ দুই তক্ষক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন গরুবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত একজন তক্ষক ক্রেতা নারায়নগঞ্জের শাহাদত হোসেন (৩৯) এবং অপরজন দীঘিনালার তক্ষক বিক্রেতা সাইদুর ইসলাম (২৭)।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে একলাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে। পরে জালটাকাসহ আটক দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়।
