রাঙামাটির শহরের বানিজ্যিক এলাকা খ্যাত রিজার্ভ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন অসাধু ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার অর্থদন্ড দিয়েছে আদালত। রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, শহরের রিজার্ভ বাজারে কিছু ব্যবসায়ী মেয়াদ উর্ত্তীণ, বাসী-পঁচা, খাওয়ার অযোগ্য বিভিন্ন ফলমূল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে রিজার্ভ বাজারে তিনটি দোকানে এসব খাবার পাওয়া যায়। পরে দোকান মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এবং ফলগুলোও বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস জানান, ‘রমজানকে ঘিরে কেউ অসাধু উপায়ে ব্যবসা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের মনিটরিং টিম এ বিষয়ে স্বোচ্ছার রয়েছে।’
অভিযানে জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
