নানান আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর জন্মদিন পালন করেছে রাঙামাটির বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ। বুধবার সকাল ১০ টা থেকে বিনামূল্যে গরীব দুস্থদের চক্ষু সেবা প্রদান করা হয় বিকাল ৩ টা পর্যন্ত।
বিকাল ৪ টা থেকে বীরশ্রেষ্ঠ’র জন্মদিন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ছিলো চক্ষু চিকিৎসা ক্যাম্পও।
এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার । আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
আলোচনায় অতিথিরা ক্লাবের এই ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসিত করেন। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের সামাজিক কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণের তাগিদ দেন। উক্ত আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফের জন্মদিনের কেক কাটা হয়, এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে কেক বিতরন করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে বীরশ্রেষ্ঠ স্কুলের শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ১ম স্থান নুসরাত জাহান রুনু, ২য় স্থান শিরিন এবাদী, ৩য় স্থান ফেরদৌস আরা তুলি।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকল অতিথিদের সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
