‘আমিই করব, ম্যালেরিয়া নির্মূল’এই স্লোগানকে সামনে রেখে বিশ^ ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রনজিত পালিত, রাঙ্গামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল চাকমাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দিন দিন এই রোগের বিষয়ে সচেতনা বৃদ্ধির ফলে রোগীর সংখ্যার সাথে সাথে রোগীর মৃত্যুর সংখ্যাও অনেকে কমেছে। সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এই রোগীর সংখ্যা শূন্য তে নামিয়ে আনতে কাজ করছে সেই লক্ষে আগামী ২০২৮ সালের মধ্যে লক্ষমাত্র নির্ধারণ করেছে। ২০০০ সালে এই রোগীর সংখ্যা ছিল প্রায় ১৯ হাজারের মতো এবং এই রোগে মৃত্যু হয়েছে ১২ জনের মতো। যা ২০১৮ সালে এসে রোগী সংখ্যা দাড়িয়েছে প্রায় ৩ হাজারের মতো গত কয়েক বছরে এই রোগে কোন রোগী মৃত্যুবরণ করে নাই।
