খাগড়াছড়ির মহালছড়িতে ৬ বছরের শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৩ এপ্রিল মো: খোরশেদ ওরফে খুইশ্যা (২২) কে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে মহালছড়ি থানায় মামলা করেছেন। এ মামলার সূত্র ধরে ধর্ষণের অভিযোগে মো: খোরশেদ ওরফে খুইশ্যাকে রাঙামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক মো: খোরশেদ ওরফে খুইশ্যা মহালছড়ি উপজেলা সদরের নতুন পাড়া এ/পি মাস্টার পাড়া গ্রামের আবদুল কুদ্দুস এর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে পাশর্^বর্তী বাড়ির মো: খোরশেদ ওরফে খুইশ্যা ৬ বছরের শিশু কন্যাকে বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে শিশু কন্যাটি কাঁদতে কাদঁতে বাড়িতে ফিরে আসে। তখন কাঁদার কারণ জানতে চাইলে, খোরশেদুল আলম ওরফে খুইশ্যা তাকে (ধর্ষিতাকে) নির্জন জায়গায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে বলে জানায়। এরপর তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনা ঘটানোর পর পর ধর্ষণের মামলায় এজাহার ভুক্ত আসামি মো: খোরশেদ ওরফে খুইশ্যা (২২) পলাতক থাকায় আটক করতে একটু সময় লেগেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাঙামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ ( সংশোধিত/০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে খাগড়াছড়ি জেলা হাজতে প্রেরণ করা হবে।
