রাঙামাটিতে ‘বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত’ প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত’ প্রযুক্তি পরিচিতি শীর্ষক উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত’ প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, ইউনিটের সদস্য সচিব এম জরিুল আলম, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজী বিশ্বাস ও সিনিয়র রিসার্চ অফিসার মোঃ আনিসুর রহমান। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসয়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রযুক্তির মধ্যে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা টিস্যু কালচার, সহজ পদ্ধতিতে কাঠ সনাক্ত করণ, উপকূলীয় বনায়ন, তালের চারা উত্তোলনের সহজ পদ্ধতি, কাঠ, বাঁশ ও শনের আয়ুকাল বৃদ্ধির উপায়, সৌর চুল্লীর মাধ্যমে কাঠ সিজন করা ও বাঁশ দিয়ে পণ্য উৎপাদন কৌশলসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।
