খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার বৈসাবি, বিজু, সাংগ্রাই ও নববর্ষ উপলক্ষে লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ মিলন মেলার আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৫জন শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি ও টেকনিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান, দিপান্তর চাকমা রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা।
অনুষ্ঠানে শুরুতেই নবাগত নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে শিক্ষার্থীরা। পরে অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা, ইউপি সদস্যা জয়া চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
