কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে খাগড়াছড়ির জেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন নেতাকর্মীরা। পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

১ Comment
ছাত্রলীগের সাধারণ সম্পাদক!!!