বিলাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যা ৩ হাার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জয়সেন তঞ্চঙ্গ্যা পেয়েছেন ১ হাজার ৭৫৫ ভোট। এই উপজেলার মোট ভোটার ১৯ হাজার ৬৮৭ জন। মোট বৈধ ভোট পড়েছে ৪৯০০। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এখানে ২৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রবিন তঞ্চঙ্গ্যা,অংশেপ্রু মার্মা পেয়েছেন ১৯৫২,সোনালাল তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৫৪১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা ২৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সাথে লড়াই করা বাকি দুই প্রার্থীর ময়না চাকমা পেয়েছেন ১৫৬৯ ভোট,সুদিপ্তা তঞ্চঙ্গ্যা ৪৮৫ ভোট পেয়েছেন।
Previous Articleনানিয়ারচরে বিজয়ী প্রগতি-নুরুজ্জামান-আসমা
Next Article জুরাছড়িতে বিজয়ী সুরেশ কুমার