বহুল আলোচিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা)’র কেন্দ্রীয় নেতা সুদর্শন চাকমা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বড়ঋষি চাকম পেয়েছেন ১ হাজার ৩৭২ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাগরিকা চাকমা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কাইয়ুম।
Previous Articleবিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি সুরেশ তংচঙ্গ্যাকে গুলি করে হত্যা
Next Article বাঘাইছড়িতে নিরাপত্তার অভাব ছিল না: সিইসি
