রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঙ্গচঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল নয়টার দিকে ফারুয়া থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
মুছা মাতব্বর এই হামলার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করেছেন।