সাজেকে পানি ও জলের সমস্যা সমাধান হয়েছে। গতে সপ্তাহে কয়েকটি কটেজে পানি সরবরাহ বন্ধ থাকায় সেখানকার কটেজগুলো সাময়িক সময়ের জন্য সেবা প্রদান বন্ধ রাখে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন ত্রিপুরা বলেন, ‘যারা পানি সরবরাহ করে তারা কয়েকটি কটেজে হঠাৎ পানি বন্ধ করে দেয়। হঠাৎ কি কারণে এটি হয়েছে আমি জানি না। কিন্তু বর্তমানে এখন কিছু স্বাভাবিক আছে।
ভিউ পয়েন্ট কটেজের ম্যানেজার অরুণ চাকমা জানান, ‘সাজেকের কটেজগুলো আছে সেখানে কোন পানির ব্যবস্থা নাই তাই আমরা কটেজের জন্য ১৫০০ লিটার পানি ৮০০ টাকা করে স্থানীয়দের থেকে কিনে থাকি। তারা দূর থেকে মোটর দিয়ে ট্রাকে করে আমাদের এনে দেয়।
গর্বা কটেজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমারসহ ১০/১২টি কটেজে হঠাৎ করে পানি বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানলাম যারা পানি দেয় তাদের নাকি অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের পানি দিতে নিষেধ করে। পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর বর্তমানে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সাজেকে পানি সরবরাহকারী রুপন জ্যোতি চাকমা জানান, ‘রাতে একদল লোক অস্ত্রসহ নিয়ে আমাদের বলে যায় কিছু কটেজের নামসহ তাদের পানি দেওয়া যাবে না। যদি পানি দেওয়া হয় তাহলে মেরে ফেলবে। তাই আমরা পানি দেওয়া বন্ধ করি। জীবনের মায়া তো সবার আছে ভাই। কয়েকদিন পর আবার আমাদের বলে পানি দেওয়া যাবে, এখন আবার দিচ্ছি।
সাজেক থানার ওসি তদন্ত খন্দকার মোহাম্মদ ইব্রাহীম বলেন, পানি বন্ধ ছিল শুনেছি এই বিষয়ে আমাদের কেউ মৌখিক বা লিখিত কোন অভিযোগ পাইনি। তবে শুনেছি এখন পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।